September 20, 2026, 3:58 pm
শিরোনাম:
জমিজমা বিরোধ নিয়ে পরিকল্পিত হামলায় কামাল মাস্টার আহত। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে লেদা ক্যাম্পে যুব সংলাপ কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্য নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা* নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: উসকানিমূলক প্রচারণা ও হুমকির প্রতিবাদ, জানমালের নিরাপত্তার দাবি নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক নড়াইলে দেশীয় অস্ত্রসহ কোর্ট চত্বর থেকে ১১ জনকে আটক করেছেন নড়াইল সদর থানা পুলিশের একটি দল,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

যৌতুকের জন্য’ মিম হত্যা: পলাতক স্বামী-শ্বশুর র‍্যাবের হাতে গ্রেপ্তার

Reporter Name

হাবিব, বগুড়া জেলা প্রতিনিধি

 

বগুড়ায় যৌতুকের দাবিতে মিম খাতুন (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী সোহেল রানা (৩২) ও তার বাবা জামাল উদ্দিনকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। সোমবার (৩১ আগস্ট) ভোরে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সোহেল রানা ও জামাল উদ্দিন গাবতলী উপজেলার বাওইটোনা গ্রামের বাসিন্দা।

 

সোমবার র‍্যাব-১২-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের মার্চে ইসলামী শরিয়াহ অনুযায়ী বাওইটোনা গ্রামের সোহেল রানার সঙ্গে মিম খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষ নগদ এক লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র দেয়।

 

তবে বিয়ের কিছুদিন পর থেকেই মিমের কাছে পুনরায় মোটা অঙ্কের যৌতুক দাবি করা হয়। এ নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

 

নির্যাতনের একপর্যায়ে মিম বাবার বাড়িতে চলে যান। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করে তাকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়।

 

গত ২ আগস্ট রাতে সোহেল রানা তার শাশুড়ি সোলেনা বেগমকে ফোন করে জানান, মিম অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর আবার ফোন করে জানানো হয়, মিম মারা গেছেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে মিমের মরদেহ দেখতে পান।

 

ঘটনার পর মিমের পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বগুড়ার গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১২।

 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা ও তার বাবা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা