November 11, 2026, 3:10 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

যুদ্ধ নয়, শান্তিই হোক বিশ্ব অর্থনীতির রক্ষাকবচ: সময়ের দাবি ‘ইনসানিয়াত’

Reporter Name

এম. মাসুদ রানা সুমন

​বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এবং বিশেষ করে ইরান ও আমেরিকা ও তাদের মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান ভূ-রাজনৈতিক উত্তেজনা কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলের সমস্যা নয়, বরং এটি সারা বিশ্বের অর্থনীতির জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের দামামা যখন বাজে, তখন তার কম্পন অনুভূত হয় পৃথিবীর প্রতিটি প্রান্তের সাধারণ মানুষের রান্নাঘরে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রায়। ভৌগোলিক ও কৌশলগত কারণে মধ্যপ্রাচ্য এবং পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে যেকোনো সংঘাত বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যকে আকাশচুম্বী করে তোলে যা পরিবহন খরচ বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়। উন্নয়নশীল দেশগুলোর জন্য এই অর্থনৈতিক চাপ সামলানো অত্যন্ত দুরূহ হয়ে পড়ে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও পণ্য সরবরাহ ব্যবস্থার স্থবিরতা আজ কোটি কোটি মানুষের মৌলিক অধিকার ও বেঁচে থাকার নিশ্চয়তাকে হুমকির মুখে ফেলছে। একজন মানবিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, পৃথিবীর কোনো সাধারণ মানুষ যুদ্ধ চায় না; একজন সাধারণ নাগরিকের চাওয়া খুব সামান্য—শান্তিতে বসবাস করা এবং দুমুঠো অন্নের সংস্থান করা। যুদ্ধের লেলিহান শিখা কেবল রক্তপাত আর ধ্বংসই ডেকে আনে যা কোনো সভ্য সমাজের কাম্য হতে পারে না এবং মানুষ চায় না তার প্রিয়জন যুদ্ধের ময়দানে প্রাণ হারাক কিংবা খাদ্যাভাবে ধুঁকে ধুঁকে মরুক। আজকের এই সংকটময় মুহূর্তে বিশ্বনেতাদের কাছে আমাদের বিনীত আহ্বান—অস্ত্রের আস্ফালন বন্ধ করে আলোচনার টেবিলে সমাধান খুঁজুন। যুদ্ধের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়, তা যদি বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় ব্যয় করা হতো, তবে এই পৃথিবী হতো স্বর্গসম। ধ্বংসাত্মক প্রতিযোগিতার চেয়ে গঠনমূলক সহযোগিতাই মানবজাতিকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারে। আমাদের সংগঠনের মূল মন্ত্রই হলো ‘ইনসানিয়াত’ বা মানবতা এবং আমরা মনে করি, রক্ত ঝরিয়ে নয় বরং রক্ত দিয়ে জীবন বাঁচানোই মানুষের প্রকৃত সার্থকতা। পৃথিবীর সকল যুদ্ধ বন্ধ হোক, মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক এবং বিশ্ব অর্থনীতি আবার স্থিতিশীলতায় ফিরে আসুক—এটাই আমাদের একান্ত প্রার্থনা। আসুন, আমরা ব্যক্তিগত, জাতিগত এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে যুদ্ধের বিরুদ্ধে এবং বিশ্বশান্তির পক্ষে একতাবদ্ধ হই, জয় হোক মানবতার।

​লেখক:

এম. মাসুদ রানা সুমন

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,

ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন।



ফেসবুকে আমরা