হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলর রুজি খানম এবং মোহাম্মদ ওমর মেহেদিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। গত ১৬ মে (শনিবার) লন্ডন বাংলা স্কুলের এক সভায় কমিটির পক্ষ থেকে তাদের এই গৌরবোজ্জ্বল অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবনির্বাচিত কাউন্সিলর রুজি খানম লন্ডন বাংলা স্কুলের সুপারভাইজার এবং মোহাম্মদ ওমর মেহেদি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর একজন সম্মানিত সদস্য।
অভিনন্দন সভায় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান, স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বাংলা স্কুলের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার কবির আহমদ। এ সময় স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবনির্বাচিত কাউন্সিলরদের এই অনন্য অর্জনে গভীর সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। প্রবাসে বাংলাদেশিদের এই রাজনৈতিক সাফল্য কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে উল্লেখ করে তারা নতুন কাউন্সিলরদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘লন্ডন বাংলা স্কুল’। পূর্ব লন্ডনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি পরিবারের নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে এবং শিকড়ের প্রতি ভালোবাসা তৈরি করতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।