September 25, 2026, 3:57 am
শিরোনাম:
ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মেলান্দহে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ

Reporter Name

রবিউল ইসলাম, মেলান্দহ জবলপুর প্রতিনিধি:

 

 

জামালপুরের মেলান্দহে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেলান্দহ। বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল টেকসই কৃষি সম্প্রসারণ, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ। অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ কৃষির উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভিডিওচিত্র উপস্থাপন করেন। তিনি বিষমুক্ত ও নিরাপদ ফসল এবং সবজি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) অনুসরণের আহ্বান জানিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় কৃষি সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু এবং বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রহিম। কংগ্রেস উপলক্ষে উদ্যোক্তা কর্নার, GAP ও নিরাপদ কৃষি কর্নার, পুষ্টি কর্নার এবং জৈব সার ও বালাইনাশক কর্নার নামে চারটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। এসব স্টলে কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রায় ৭০ জন কৃষক, কৃষি উপসহকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন এক বর্ণাঢ্য মিলনমেলায় পরিণত হয়।



ফেসবুকে আমরা