November 10, 2026, 2:43 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মেধা ও স্বচ্ছতার অঙ্গীকারে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন

বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

০৪ মে, সোমবার ২০২৬ ইং

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় লিখিত পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ মে) সকাল ১১:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের প্রাথমিক বাছাই ও শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম শুরু হয়েছিল। প্রাথমিক ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে আজকের লিখিত পরীক্ষায় মোট ২৩৯ জন যোগ্য প্রার্থী অংশগ্রহণ করেন।

 

দেশের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্নে বিভোর এই তরুণ প্রার্থীদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র ছিল মুখরিত।

 

পরীক্ষা শেষে অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুহুল কবীর খান।

তিনি তার বক্তব্যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

“কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। যারা নিয়োগ পাবে, তারা কেবল তাদের নিজস্ব যোগ্যতা ও মেধার ভিত্তিতেই এই সম্মানজনক পেশায় আসার সুযোগ পাবে।”

— মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

 

তিনি প্রার্থীদের সতর্ক করে বলেন, কোনো প্রার্থীর পরিবার যেন প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে পড়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করেন। মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করাই জেলা পুলিশের মূল লক্ষ্য।

 

নিয়োগ পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স ও পার্শ্ববর্তী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী নিয়োগ বোর্ড তদারকি কার্যক্রম চালায়। উপস্থিত ছিলেন:

মোঃ ইব্রাহিম খলিল, এআইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স। বি,এম, শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, অতিরিক্ত পুলিশ সুপার (পিএম-৩), পুলিশ হেডকোয়ার্টার্স। মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর। মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঝিনাইদহ। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মোঃ মিনহাজ-উল-ইসলাম, জামাল আল নাসের, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব অনির্বাণ দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন।

 

সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরা ও কঠোর নিরাপত্তা বলয়ে সম্পন্ন করা হয়। নিয়োগ সংশ্লিষ্ট কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার মহোদয় ডিউটিতে নিয়োজিত সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

দেশের জননিরাপত্তা রক্ষায় যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের এই প্রক্রিয়াটি চুয়াডাঙ্গার সাধারণ মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য দ্রুতই ফলাফল জানানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।



ফেসবুকে আমরা