November 6, 2026, 12:46 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীনের নির্দেশনায় গোদাগাড়ী হাসপাতালে ডেন্টাল মেশিন প্রদান

Reporter Name
Oplus_131072

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

‎
‎রাজশাহীর গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সাধারণ মানুষের উন্নত দাঁতের চিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক ডেন্টাল মেশিন উদ্বোধন ও প্রদান করা হয়েছে। মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন-এর আন্তরিক দিকনির্দেশনায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ডেন্টাল মেশিনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও উদ্বোধন করেন গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া রুলু।
‎
‎ডেন্টাল মেশিনটি উদ্বোধনের পর মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের সেবার মান সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নেতৃবৃন্দ।
‎
‎সভায় হাসপাতালের বিভিন্ন অকেজো ও প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রাংশ সচল করা, উন্নত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতকরণ এবং দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সাপোর্টিং স্টাফসহ জনবল নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া রুলু বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
‎
‎মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন নির্দেশনায় এলাকার মানুষের কল্যাণে এই ধরনের মানবিক ও সামাজিক কাজ আগামীতেও অব্যাহত থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক ডেন্টাল মেশিনের অভাব ছিল। এই মেশিনটি স্থাপনের ফলে এখন থেকে গোদাগাড়ীর সাধারণ মানুষ অত্যন্ত স্বল্প খরচে উন্নত মানের দন্ত চিকিৎসা পাবেন।

‎উদ্বোধন ও মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা