নিজস্ব প্রতিবেদক / অনলাইন ডেস্ক:
দুনিয়াবি স্বার্থ ও মোহ ত্যাগের মাধ্যমে দেশের কল্যাণে মানুষের নিখাদ ভালোবাসা অর্জন এবং পরকালের চূড়ান্ত সফলতার লক্ষ্য নিয়ে একঝাঁক সাহসী, সৎ ও দেশপ্রেমিক তরুণের সন্ধান করা হচ্ছে। বস্তুনিষ্ঠ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি দেশজুড়ে মানবিক, সামাজিক ও জরুরি রক্তদানে সেবামূলক কাজকে বিশ্বব্যাপী আরও বেগবান ও বিস্তৃত করার মহতী উদ্দেশ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এক যৌথ প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলধারার জনপ্রিয় গণমাধ্যম ‘দৈনিক মুক্তিসমাচার’, স্যাটেলাইট ও ডিজিটাল মাধ্যম ‘ডি এম এস টিভি’ এবং সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে দেশ ও প্রবাসে ছড়িয়ে থাকা প্রিয় বাংলাদেশি ভাই-বোনদের মধ্য থেকে একঝাঁক সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান তরুণ সমাজসেবককে এই কাফেলায় অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্বাচিত তরুণরা কেবল মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবেই কাজ করবেন না, বরং মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষায় স্বেচ্ছায় রক্তদানসহ যাবতীয় মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রমে নিজেদের উৎসর্গ করবেন। আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে— “আসুন, সত্য প্রকাশ আর মানবতার সেবায় গড়ে তুলি এক দুর্বার আন্দোলন।” বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সুবিশাল ও নিঃস্বার্থ কর্মযজ্ঞে যুক্ত হয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত সম্মান ও ভালোবাসা অর্জন করা সম্ভব; একই সঙ্গে এর মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন কল্যাণের অংশীদার হওয়ার জন্য দেশ-বিদেশের যোগ্য ও আগ্রহী তরুণদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এই মানবিক আন্দোলনে সরাসরি যুক্ত হতে বা বিস্তারিত তথ্য জানতে আগ্রহী প্রার্থী ও প্রতিনিধিগণ হটলাইন নম্বর: ০১৭১৮৬৫১৯৮০ (01718651980)-এ যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তিদাতা: এম. মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক মুক্তিসমাচার, ডি এম এস টিভি ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন।