November 10, 2026, 12:32 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মহেশপুরে আধুনিক চিকিৎসার যুগেও ওঝার ওপর ভরসা, ঝাড়ফুঁকে সময় নষ্টেই ঝরল তাজা প্রাণ

Reporter Name

 

মোঃ রানা

উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ সদর

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে রকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। আধুনিক চিকিৎসার পরিবর্তে ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করায় যুবকটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

নিহত রকিবুল ইসলাম ওই গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ ঘরে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন রকিবুল। এ সময় একটি বিষধর সাপ ঘরে ঢুকে তাকে দংশন করে। রকিবুলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। তবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে কুসংস্কারের বশবর্তী হয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।

 

ওঝা দীর্ঘক্ষণ কথিত ‘বিষ নামানোর’ নামে ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্র চালায়। এতে চিকিৎসার মূল্যবান সময় (গোল্ডেন আওয়ার) নষ্ট হয়ে যায়। একপর্যায়ে রকিবুলের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

রকিবুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা হাতের কাছে থাকা সত্ত্বেও কেন ওঝার কাছে নেওয়া হলো? সময়মতো হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দিলে হয়তো তাকে বাঁচানো যেত।

 

কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে নিতে হবে।

সরকারি হাসপাতালে সাপের কামড়ের বিষ নিস্ক্রিয় করার ‘অ্যান্টিভেনম’ বিনামূল্যে পাওয়া যায়।

অজ্ঞতা আর কুসংস্কারের বলি হওয়া রকিবুলের এই মৃত্যু যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, জনসচেতনতা বৃদ্ধি না পেলে এমন ট্র্যাজেডি থামানো সম্ভব নয়।



ফেসবুকে আমরা