November 11, 2026, 5:19 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মদিনায় নিঃসঙ্গ মৃত্যু, পরিচয়হীন বাংলাদেশি প্রবাসীর স্বজন খুঁজছে হাসপাতাল

Reporter Name

 

মাসুদ রানা মদিনা সৌদি আরাবিয়া

 

স্বপ্নের রুটিরুজির সন্ধানে হাজারো বাংলাদেশির মতো সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এক প্রবাসী। কিন্তু জীবনের কঠিন সংগ্রাম শেষে আজ তিনি পড়ে আছেন নিঃসঙ্গ ও পরিচয়হীন এক লাশ হয়ে। না আছে কাছে কোনো স্বজন, না আছে পরিচয় নিশ্চিত করার মতো পাসপোর্ট বা আকামা। প্রবাস জীবনের সমস্ত কষ্ট যেন শেষ হলো মদিনার হাসপাতালের এক নিরব বিছানায়।

 

জানা গেছে, সৌদি আরবের মদিনা শহরের কিং ফাহাদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর প্রায় ২টার দিকে ওই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি বাংলাদেশি এবং তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে তার কাছে কোনো আকামা, পাসপোর্ট বা পরিচয়পত্র না থাকায় তিনি কিশোরগঞ্জের কোন থানা, ইউনিয়ন বা গ্রামের বাসিন্দা—তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ফলে এখন পর্যন্ত তার পরিবারের সন্ধানও পাওয়া যায়নি।

 

একজন প্রবাসীর মৃত্যু শুধু একটি প্রাণের অবসান নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্বপ্ন, পরিবারের অপেক্ষা আর না বলা কষ্টের গল্প। হয়তো দেশের কোনো মা এখনও সন্তানের ফোনের অপেক্ষায় আছেন, কোনো স্ত্রী ভেবেছেন কাজ শেষে স্বামী ফোন করবেন, কিংবা কোনো সন্তান অপেক্ষা করছে বাবার ফিরে আসার জন্য। অথচ সেই মানুষটি আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন নীরবে, দূর প্রবাসের মাটিতে।

 

যদি কেউ মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিচিত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে, যেন মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়।



ফেসবুকে আমরা