November 6, 2026, 1:11 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার ফাঁ দ, সতর্ক থাকার আহ্বান

Reporter Name

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক থাকার আহ্বান

মোঃরাসেল শেখ,
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া ডাকাত দলের সদস্যরা দেশে আবারও সক্রিয় হয়ে ভুয়া পরিচয় ব্যবহারকারী একটি প্রতারক চক্র হয়ে উঠতেছে। তারা নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করছে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করছে।এবং ডাকাত দলের বিভিন্ন সদস্য জামিনে মুক্তি পেয়ে বিভিন্ন হুমকি দিচ্ছে তাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তাদেরকে দুনিয়া ছাড়া করবে। এমন হুমকি দিয়েছে কালিয়া উপজেলার প্রেসক্লাবের গ্রন্তগার সম্পাদক কে এই অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই এইসব অপরাধীর দের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন বিষয়টি আমল নিয়ে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার জন্য।
সম্প্রতি এমন একটি ঘটনার শিকার হতে গিয়েও অল্পের জন্য রক্ষা পান নড়াইলের কালিয়া উপজেলার এক সিনিয়র সাংবাদিক ও কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী । তিনি জানান, গত ১৬ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে ঢাকা ক্যান্টনমেন্টের “ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ” পরিচয় দিয়ে দাবি করেন, তার ফেসবুক আইডি থেকে সেনাবাহিনীর একটি গ্রুপে আপত্তিকর ভিডিও, ছবি ও অশালীন মন্তব্য করা হয়েছে।
পরে ওই ব্যক্তি অভিযোগের ভয়াবহতা তুলে ধরে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানার কথা বলে ভয় দেখান। একপর্যায়ে তিনি জানান, সমস্যা সমাধানের জন্য মোবাইলে একটি যাচাইকরণ কোড (OTP) যাবে, সেটি জানিয়ে দিতে হবে।
তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই সাংবাদিক OTP দিতে অস্বীকৃতি জানান এবং কলদাতার প্রকৃত পরিচয় যাচাইয়ের কথা বলেন। এরপরই প্রতারক কল কেটে দেন এবং আর যোগাযোগ করেননি।
ঘটনার পরপরই তিনি স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে পুলিশ জানায়, এটি প্রতারকদের একটি পরিচিত কৌশল। ভয়ভীতি দেখিয়ে OTP সংগ্রহ করে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। OTP শেয়ার না করায় তিনি প্রতারণার শিকার হননি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোনো সরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী বা ব্যাংক কখনোই ফোনে OTP, পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড জানতে চায় না। এ ধরনের ফোন পেলে আতঙ্কিত না হয়ে কল কেটে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছেন তারা।
সচেতনতাই সাইবার প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনো অবস্থাতেই OTP, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোঃরাসেল শেখ,
নড়াইল জেলা প্রতিধিনি



ফেসবুকে আমরা