September 18, 2026, 1:50 pm
শিরোনাম:
পাঁচবিবিতে বসতবাড়ির বেড়া ভাঙচুর ও ফলজ গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ শীলমান্দীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পলাতক হালিম আটক কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২ আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের আলোচিত ‘মক্ষীরানি’ তামান্নার ফাঁদে সর্বস্বান্ত যুবসমাজ: পরকীয়া ও প্রতারণার এক লোমহর্ষক ইতিহাস সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। লালমনিরহাট সীমান্তে ১৫-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দর্শনা কাজী ফার্মসের ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে উধাও ট্রাক চালক, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তথ্য যাচাইয়ের আহ্বান সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলনের চেষ্টা: ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসারসহ কয়েকজন আটক, পরে তেল ফেরত

Reporter Name

সোহেল রানা-স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীতে ভুয়া চাহিদাপত্র তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল উত্তোলনের চেষ্টার অভিযোগে ফায়ার সার্ভিসের এক সেকেন্ড অফিসারসহ ৩-৪ জন সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন মেসার্স হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওহাটা ফায়ার স্টেশনে কর্মরত সেকেন্ড অফিসার মোঃ রবিউল আলম একটি ফায়ার সার্ভিসের পিকআপ ও ড্রাম নিয়ে ফিলিং স্টেশনে আসেন। তিনি নিজের স্বাক্ষরিত একটি জ্বালানি তেলের চাহিদাপত্র প্রদর্শন করে প্রথমে ২০০ লিটার পেট্রোল উত্তোলন করেন। পরবর্তীতে আরও ১০০ লিটার অকটেন নিতে চাইলে সেখানে উপস্থিত সিটিএসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের সন্দেহ হয়।

এ সময় গোয়েন্দা সদস্যরা রবিউল আলমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জ্বালানি উত্তোলনের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরে বিষয়টি নওহাটা ফায়ার স্টেশনের ইনচার্জ নিরঞ্জনকে জানানো হলে তিনি জানান, এ ধরনের কোনো জ্বালানি চাহিদা তাদের স্টেশন থেকে দেওয়া হয়নি এবং তাদের পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। তিনি আরও বলেন, ফায়ার স্টেশন সরকারি ভাবে নির্ধারিত রুচিতা ফিলিং স্টেশন থেকেই জ্বালানি সংগ্রহ করে থাকে। ঘটনাটি ব্যক্তিগত উদ্দেশ্যে করা হয়েছে বলে তার ধারণা।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় এয়ারপোর্ট (বিমানবন্দর) থানাকে অবহিত করা হয়। এদিকে, উত্তোলিত ২০০ লিটার পেট্রোল পুনরায় ফিলিং স্টেশনের পাম্পে ঢেলে ফেরত দেওয়া হয়। এরপর অভিযুক্তরা পিকআপ ও খালি ড্রাম নিয়ে স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।



ফেসবুকে আমরা