September 20, 2026, 3:59 pm
শিরোনাম:
জমিজমা বিরোধ নিয়ে পরিকল্পিত হামলায় কামাল মাস্টার আহত। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে লেদা ক্যাম্পে যুব সংলাপ কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্য নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা* নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: উসকানিমূলক প্রচারণা ও হুমকির প্রতিবাদ, জানমালের নিরাপত্তার দাবি নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক নড়াইলে দেশীয় অস্ত্রসহ কোর্ট চত্বর থেকে ১১ জনকে আটক করেছেন নড়াইল সদর থানা পুলিশের একটি দল,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভালোবাসার টানে ঘর বাঁধার ২ বছর পর ভাড়া বাসায় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী,

Reporter Name

সুবর্ণ বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

 

প্রেমের টানে ঘর বেঁধেছিলেন ২ বছর আগে। কিন্তু ভালোবাসার সেই রঙিন সম্পর্কের এমন করুণ পরিণতি হবে, তা কখনো ভাবেননি শেরপুরের মেয়ে হ্যাপি। বর্তমানে স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের কোনো হদিস না পেয়ে বিচারের দাবিতে ও স্বামীকে ফিরে পেতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এই তরুণী।

ঘটনার পটভূমি ও পরিচয়:

ভুক্তভোগী হ্যাপি জামালপুর ও শেরপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত স্বামী সিয়ামের (২১) বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের বাজার সংলগ্ন এলাকায়। তিনি খন্দকার মোঃ ইমদাদুল হক সেলিম ও শৈলেশমিন মিনা দম্পতির ছেলে।

পরিচয় থেকে পরিণয়:

ভুক্তভোগী হ্যাপির সাথে কথা বলে জানা যায়, রাজশাহী কলেজে পড়ালেখাকালীন মুঠোফোনে পরিচয় হয় সিয়ামের সাথে। পরিচয়ের সূত্র ধরে তৈরি হয় প্রেমের সম্পর্ক। দুই বছর আগে সিয়ামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে এবং সিয়ামের দাদার বাড়ি জোড়াদহের ঠিকানাকে স্থায়ী হিসেবে দেখিয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর এক বছর তাঁরা রাজশাহীতে একটি ভাড়া বাসায় সংসারও করেন।

হঠাৎ উধাও ও প্রবঞ্চনা:

হ্যাপির অভিযোগ, ৫ দিন আগে সিয়ামের মা এসে তাঁকে একটি ভাড়া বাসায় রেখে চলে যান। এরপর থেকেই সিয়াম ও তাঁর মা দুজনেই নিজেদের মুঠোফোন বন্ধ করে দেন। শুধু তা-ই নয়, বাড়িওয়ালাকেও কড়া বার্তা দিয়ে দেওয়া হয় যেন হ্যাপির সাথে কোনো ধরনের যোগাযোগ রাখা না হয়।

অশ্রুসজল কণ্ঠে হ্যাপি বলেন, “সিয়াম আমাকে কথা দিয়েছিল ২ বছর পর পারিবারিকভাবে বড় করে অনুষ্ঠান করে আমাকে ঘরে তুলে নেবে। কিন্তু এখন ও আর ওর পরিবারের সবাই সব অস্বীকার করছে। আমাদের বিয়ের সব নথিপত্র, ছবি ও ভিডিও সিয়াম আগেই ডিলেট করে দিয়েছে।”

বর্তমান পরিস্থিতি ও আইনি সহায়তার আকুতি:

স্বামী ও শাশুড়ির মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো উপায় না পেয়ে হ্যাপি এখন জোড়াদহ গ্রামে অবস্থান করছেন এবং স্বামী হিসেবে সিয়ামের স্বীকৃতি পাওয়ার আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

এদিকে, প্রেমের সম্পর্কের এমন প্রতারণামূলক সমাপ্তি ও স্ত্রীকে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় জোড়াদহ এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণী তাঁর সংসার ফিরে পেতে ও সুবিচারের আশায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আকুল সহযোগিতা কামনা করেছেন।



ফেসবুকে আমরা