নিজস্ব প্রতিবেদক, সিলেট:
প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে সিলেটে এক বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপস)। আগামী ১৯ মে ২০২৬ইং (রোজ মঙ্গলবার) দুপুর ২:৩০ মিনিটে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হবে।
”মানবতাই সকল ধর্মের শ্রেষ্ঠ অধ্যায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপস) সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মুখতার আহমদ তালুকদার। সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ ও সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুর রহমান।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সিলেট বিভাগীয় সভাপতি শেখ আলাউদ্দিন generic রিপন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সিলেট জেলা কমিটির সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মামুনুর রহমান, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক খোকন মিয়া, বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদ আহমদ, সহ-সভাপতি শায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (এলএলবি), এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিতাবসহ স্থানীয় উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘন হলে তা সমগ্র মানবতার বিরুদ্ধে অপরাধ। ভারতে চলমান তীব্র মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্ব বিবেক আজ লজ্জিত। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং মানবাধিকার সুরক্ষায় জনমত গড়ে তুলতে সিলেটের সর্বস্তরের সচেতন নাগরিক ও অধিকারকর্মীদের যথাসময়ে কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।