November 10, 2026, 2:04 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে মরণফাঁদ যথাযথ সংস্কারের অভাবে বিপাকে যাত্রী ও হাইওয়ে পুলিশ

Reporter Name

 

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

 

ভারী বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত ও খানাখন্দ।

 

দীর্ঘ দিন ধরে এসব গর্ত সংস্কার না করায় একদিকে যেমন চালক ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, অন্যদিকে যানজট ও দুর্ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

 

​স্হীয় সুত্র মতে বিশ্বরোড মোড়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিচ-ঢালাই উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

 

বৃষ্টির পানি ও কাঁদা জমে এই গর্তগুলো এখন একেকটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

 

বিকেলে বিশ্বরোড মোড়ে একটি মালবাহী পিকআপ ভ্যান কাঁদা ও গর্তে আটকে গেলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় ধাক্কা দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।

 

​রাস্তার বেহাল দশার কারণে গাড়ির গতি কমে গিয়ে মাইলের পর মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

 

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, ‘মহাসড়কের অবস্থা এতটাই শোচনীয় যে, একটি গাড়ি গর্তে পড়ে বিকল হলে পুরো মহাসড়ক অচল হয়ে পড়ে।

 

আমাদের কাজ ট্রাফিক নিয়ন্ত্রণ করা, কিন্তু এখন সারাদিন গর্তে পড়া গাড়ি উদ্ধার করতেই সময় চলে যাচ্ছে।’

 

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক বিভাগ মাঝে মাঝে নষ্ট ইটের খোয়া দিয়ে গর্তগুলো ভরাট করার চেষ্টা করলেও বৃষ্টির কারণে তা কয়েক ঘণ্টার বেশি টিকছে না।

 

রাতের অন্ধকারে এই গর্তগুলো দেখতে না পেয়ে মোটরসাইকেল ও ছোট যানবাহনগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।

 

রাস্তার কারণে সৃষ্ট যানজটের জন্য সাধারণ মানুষ অনেক সময় হাইওয়ে পুলিশকে দায়ী করছে, যদিও রাস্তা মেরামতের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের।

 

​ভুক্তভোগী চালক ও যাত্রীদের দাবি, ঢাকা-সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ ( বিশ্বরোড) অংশটি দ্রুত বৈজ্ঞানিক পদ্ধতিতে টেকসই মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

 

একই সাথে আসন্ন ঈদুল আজহার আগে এই ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

 

খরব পেয়ে শেষ বিকেলে বিশ্বরোড পরিদর্শনে আসেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম। তিনি উপস্থিত AFCON কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিম্নমানের খোয়া মহাসড়কে ব্যাবহার না করার অনুরোধ করাসহ গর্তগুলি টেকসই মেরামতের অনুরোধ করেন।



ফেসবুকে আমরা