September 18, 2026, 1:49 pm
শিরোনাম:
পাঁচবিবিতে বসতবাড়ির বেড়া ভাঙচুর ও ফলজ গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ শীলমান্দীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পলাতক হালিম আটক কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২ আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের আলোচিত ‘মক্ষীরানি’ তামান্নার ফাঁদে সর্বস্বান্ত যুবসমাজ: পরকীয়া ও প্রতারণার এক লোমহর্ষক ইতিহাস সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। লালমনিরহাট সীমান্তে ১৫-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দর্শনা কাজী ফার্মসের ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে উধাও ট্রাক চালক, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তথ্য যাচাইয়ের আহ্বান সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বেলাবতে ‘চলো গড়ি বেলাব’-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি ও পাবলিক স্কুলের উদ্বোধন

Reporter Name

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

 

নরসিংদীর বেলাবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো গড়ি বেলাব’-এর ষষ্ঠ বর্ষপূর্তি ও বেলাব পাবলিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বেলাব পাবলিক স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুলের। তবে বিদেশ সফরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানের উদ্বোধক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহের ভূতপূর্ব সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি ও সমাজসেবক এনায়েতউদ্দিন মোঃ কায়সার খানও শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব। বক্তব্যে তিনি বেলাব পাবলিক স্কুলের কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারি নিবন্ধনসহ প্রয়োজনীয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ‘চলো গড়ি বেলাব’ ও বেলাব পাবলিক স্কুলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্যোগের প্রশংসা করেন।

 

পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ বিপ্লব বলেন, বেলাবে শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে বেলাব পাবলিক স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্কুলের উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব পাবলিক স্কুলের ভূমিদাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নাসির উদ্দিন ভূইয়া। তিনি স্কুল পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে বক্তারা বেলাব পাবলিক স্কুলকে ঘিরে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের মতে, পরিকল্পিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগ নেওয়ার জন্য তাঁরা পরিচালকদের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

 

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান বাচ্চু এবং বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া।

 

অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। পরে বেলাব পাবলিক স্কুলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মাঝে নিয়োগপত্র বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা উপহার এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা স্বেচ্ছাসেবকদের সম্মাননা দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদেরও সম্মাননা প্রদান করা হয়।

 

এ ছাড়া ‘চলো গড়ি বেলাব’-এর মেধা অন্বেষণ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। একজন অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিনও উপহার দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বক্তারা ‘চলো গড়ি বেলাব’-এর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। এ সময় দেশে ও প্রবাসে থাকা দাতা সদস্য ও স্বেচ্ছাসেবকদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে বেলাব পাবলিক স্কুলকে বেলাবের একটি মানসম্মত ও সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন এবং ‘চলো গড়ি বেলাব’-এর ষষ্ঠ বর্ষপূর্তির কেক কাটা হয়। পরে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুকে আমরা