আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:
বুড়িমারী স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৭ এপ্রিল সোমবার বিকালে বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন অফিস কক্ষে এক সাধারণ সভার (১ম) অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত মো: আনিছুর রহমান প্রধান রাজু পরে বিকাল ৪ টায় (২য়) অধিবেশনে প্রায় ১০০ জন আমদানি রপ্তানিকারক এর উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা করেন বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা প্রবীন আমদানি কারক আলহাজ্ব রফিকুল ইসলাম (প্রধান) ।
উক্ত কমিটিতে নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন, মো: মোস্তাফা সালাউজ্জামান ওপেল এবং পূর্ণরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: আনিছুর রহমান প্রধান রাজু। এ সময় উপস্থিত ছিলেন বুড়িমারী স্থল বন্দরের সি.এন্ড.এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সহ আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও সি.এন্ড,এফ এজেন্ট এসোসিয়েশনের সকল সদস্য ও কর্মচারীবৃন্দ।
এসময় নবনির্বাচিত সভাপতি বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী কাঠামো যে ভাবে এগিয়ে নেওয়ার যায় এজন্য সকল সদস্যদের সহযোগিতার কামনা করেন।