August 20, 2026, 7:18 pm
শিরোনাম:
এমপি দিপু ভুঁইয়ার পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন / সিয়াম খাঁন ঝিনাইদহে মহিলা কলেজ পাড়ায়,বন্ধুর হাতে, বন্ধু খুন  শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ দাউদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুইয়ার পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী সদর চিনিশপুরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত। টান বাজারে পৌনে এক কোটি টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস!  সাতক্ষীরার কালীগঞ্জে সাইবার দলের কমিটি ঘোষণা সভাপতি নির্বাচিত হলেন নলতার কৃতি সন্তান শেখ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি।  রিলাক্স আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ১২ *মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম* *নিজস্ব প্রতি হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের রাউজানে রাতের খাবার খাওয়ার সময় বিষধর সাপের কামড়ে রঘু দত্ত প্রকাশ রৈক্য বৈদ্য (৭০) নামে এক তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রঘু দত্ত ওই এলাকার মৃত সারদা চরণ দত্তের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

যেভাবে দুর্ঘটনা ঘটে

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পেশাগত কাজ শেষে ঘরে ফিরে নৈশভোজ করছিলেন রঘু দত্ত। এ সময় খাবার টেবিলের নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ আকস্মিক তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় শোকের ছায়া

এলাকাবাসী জানান, রঘু দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় তান্ত্রিক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ তার কাছে কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসার জন্য আসতেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুকে আমরা