নিজস্ব প্রতিবেদক, সিলেট
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি-র সহকারী সমন্বয়ক তোফায়েল আহমদের পিতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পর সিলেটের ওয়েসিস হাসপাতালে নিবিড় চিকিৎসা শেষে বর্তমানে তিনি হাসপাতালের নির্ধারিত ভবনে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল আহমদের পিতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করায় তাঁর এক পাশ অবশ ছিল। সম্প্রতি পুনরায় ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও উপযুক্ত চিকিৎসায় তাঁর অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বর্তমানে নির্ধারিত ভবনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এদিকে, তোফায়েল আহমদ নিজেও বর্তমানে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। নিজের অসুস্থতা সত্ত্বেও বাবার সার্বক্ষণিক সেবায় নিয়োজিত আছেন তিনি। বাবার শারীরিক অবস্থার এই উন্নতিতে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তিনি দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পুনরায় দোয়া চেয়েছেন, যেন তাঁর বাবা দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করে ঘরে ফিরতে পারেন।
দৈনিক মুক্তি সমাচার, ডিএমএস টিভি এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন পরিবারের সকল সদস্য তোফায়েল আহমদের পিতার দ্রুত ও সম্পূর্ণ রোগমুক্তি কামনা করছেন।