September 25, 2026, 3:56 am
শিরোনাম:
ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

 

 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন ‘করলিয়া’ প্রকল্পের আওতায় সোমবার (২৮ জুন) সকাল ১০ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ‘উপজেলা পর্যায়ে স্থানীয় সহনশীলতা পরিকল্পনার পক্ষে জোরালো সমর্থন ও প্রচারণা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

ইউএনডিপি-এর কারিগরি সহযোগিতা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে সমাজের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা। স্থানীয় পর্যায়ের উন্নয়নে এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করাই ছিল সভার মূল উদ্দেশ্য।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন করলিয়া প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক দিনান চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম। এ সময় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রথাগত নেতা এবং প্রকল্পের সুফলভোগীরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় করলিয়া প্রকল্পের কার্যক্রম, এর লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় আগত অংশীজনদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয় এবং প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। সামগ্রিকভাবে, এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।



ফেসবুকে আমরা