November 6, 2026, 3:58 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিএমএসএস-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর

Reporter Name

বিএমএসএস-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর

 

​স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসেবে টানা তৃতীয়বারের মতো মনোনীত হয়েছেন ‘শব্দের আলাপন’-এর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ইউনানী চিকিৎসক ও কবি হাফিজুল ইসলাম লস্কর।

​গত ২০ জুলাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. সাগির আহমেদ যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন। তৃণমূল ও মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত সুরক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত এই নতুন কমিটিতে সারাদেশের উদীয়মান ও দক্ষ সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

​পুনরায় দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. হাফিজুল ইসলাম লস্কর বলেন,​ আমাকে টানা তৃতীয়বারের মতো এই দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. সাগির আহমদসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অর্পিত দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও মেধা উজাড় করে দেবো।

​তিনি আরও যোগ করেন, মফস্বলের খেটে খাওয়া সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত সুরক্ষা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে বিএমএসএস সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সক্রিয় থাকবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সহকর্মী, সিনিয়র সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

​উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সারাদেশে মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



ফেসবুকে আমরা