November 10, 2026, 12:42 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাঘাইছড়িতে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ, দিশেহারা অভিভাবক

Reporter Name

রুপম চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধি:

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দীর্ঘদিনের তীব্র লোডশেডিংয়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার প্রস্তুতির মোক্ষম সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় চরম বিঘ্ন ঘটছে, যা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও তাদের পরিবার। স্থানীয়রা জানায়, দিনে তো বটেই, এমনকি সন্ধ্যার পর যখন পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তখনই বিদ্যুৎ থাকছে না ঘণ্টার পর ঘণ্টা। ফলে বাধ্য হয়ে কেরোসিন বাতি বা মোমবাতির অস্পষ্ট আলোয় পড়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা, যা তাদের চোখের ওপর চাপ সৃষ্টি করছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছে যে, রাতের বেলা দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকায় তারা সিলেবাস শেষ করতে পারছে না এবং এক ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। অভিভাবকদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে মেধাবী শিক্ষার্থীরাও তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হবে। এদিকে সমস্যার কথা স্বীকার করে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা শুগত চাকমা জানান, উপজেলায় ৮৫০০ গ্রাহকের বিপরীতে প্রতিদিন ৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১.৫ মেগাওয়াট। এই বিশাল আড়াই মেগাওয়াট ঘাটতি মেটাতে প্রতি ২-৩ ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভয়াবহ সংকট থেকে উত্তরণে এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুকে আমরা