September 21, 2026, 8:34 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাঘাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস: আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ

Reporter Name

রুপম চাকমা, বাঘাইছড়ি:

 

 

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ‘পার্টনার’ প্রকল্পের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এবং জাতীয় ফল মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কংগ্রেসে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের শাকসবজি ও ফলমূল চাষ, সঠিকভাবে কীটনাশক ও সার প্রয়োগ, পানির সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে কোন সময়ে কোন ফসল বেশি উৎপাদন হয়, সে বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়ার বিশ্বাস।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং পিএফএস ও নন-পিএফএসভুক্ত কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর আলম। তিনি বলেন, পার্টনার প্রকল্প বাঘাইছড়ির কৃষকদের জন্য একটি বড় সুযোগ। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে প্রশিক্ষণ পেয়ে আধুনিক কৃষি পদ্ধতি শিখছেন এবং স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য কৃষির বিকাশ অপরিহার্য এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক কৃষাণী জানান, এই প্রকল্পের মাধ্যমে তারা নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতি শিখেছেন। আগে কীটনাশক ভুলভাবে ব্যবহার করলেও এখন তারা জৈব সার ব্যবহার করছেন, ফলে উৎপাদন খরচ কমছে এবং আয় বাড়ছে।

সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়ার বিশ্বাস বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, নিরাপদ বীজ বিতরণ, প্রাকৃতিক কীটনাশক ব্যবহার এবং বহুফসলি জমির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এতে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হচ্ছে।



ফেসবুকে আমরা