November 6, 2026, 4:23 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Reporter Name

স্টাফ রিপোর্টার ফিরোজ আহমেদ

বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে এক সাংবাদিক কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ সোহানুর রহমান রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক খোলা কাগজ-এর সাংবাদিক মোঃ সোহানুর রহমানের কাছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযুক্ত হিসেবে রামপাল উপজেলার মোঃ ইব্রাহীম শেখের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ প্রচার ও শারীরিকভাবে মারধরের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সোহানুর রহমান জানান, তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ও সংবাদকর্মী। পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের বাগেরহাট জেলার যুব প্রতিনিধি ও জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিযোগ, শিক্ষাজীবন থেকে অরাজনৈতিক থাকা সত্ত্বেও ইব্রাহীম শেখ ও তার সহযোগী সাফি, সৈকত ও শারাফাত দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ছবি অপব্যবহার করে হেয়প্রতিপন্ন করা হয়।
তিনি আরও জানান, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেসেজ দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা পাঠানোর জন্য তার ব্যক্তিগত একটি বিকাশ নম্বর সরবরাহ করেন। দাবি পূরণ না হলে তার রাজনৈতিক পরিচিতি ব্যবহার ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেওয়া হয়। নিরাপত্তাজনিত উদ্বেগে তিনি সেদিন রাতেই রামপাল থানায় যান।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রামপাল থানায় সাধারণ ডায়েরি নং-১১২২ দায়ের করা হয়। জিডির তদন্তভার দেওয়া হয়েছে এসআই জহিরুল ইসলামকে। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে; তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ইব্রাহীম শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তবে ঘটনার প্রায় ১২ ঘণ্টা অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট আইডি থেকে হ্যাক সংক্রান্ত কোনো সতর্কবার্তা বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগকারীর দাবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইব্রাহীম সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রামপাল উপজেলা ছাত্রদল। অতীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি দল থেকে বহিস্কার হয়েছিলেন এছাড়াও তার বিরুদ্ধে ইভটিজিং, শিশু ধর্ষণ, মসজিদের জমি দখল, ঘের দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে । এমনকি আওয়ামী সরকার পতনের পর ও তার নামে একাধিক মামলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে রামপাল প্রেসক্লাব সকল সাংবাদিক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।



ফেসবুকে আমরা