November 10, 2026, 3:06 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও হাদী হত্যার বিচারের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের বিক্ষোভ মানববন্ধন

Reporter Name

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

 

বর্তমান সরকার ১২ই ফেব্রুয়ারি জনগণের গণরায় জুলাই সনদ বাস্তবায়ন না করলে এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার করতে বিলম্ব করলে সরকারের পতনের জন্য দেশে-বিদেশে কঠোর আন্দোলন হবে মন্তব্য করেন ইআরআই ও ডব্লিউআরআইয়ের মানববন্ধনে বক্তারা।

 

গতকাল সোমবার ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও উইমেন রাইটস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে “Stop the Abuse of Power: Support a National Referendum” বা ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন: জাতীয় গণভোটকে সমর্থন করুন” শীর্ষক একটি বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশটি পরিচালনা করেন ইআরআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোঃ ওসমান গনি, এবং সভাপতিত্ব করেন সভাপতি মোঃ মাহবুব আলী খান সুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরআইয়ের উপদেষ্টা

ডাক্তার আফরোজা আক্তার বলেন, একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় গণ রায়ের মাধ্যমে। জুলাই রেফারেনডাম এর মাধ্যমে জনগণ “হাঁ”ভোট দিয়ে তাদের গণরায় দিয়েছে। তাই বর্তমান সরকারের উচিত এই গণরায় একটি প্রতিষ্ঠা করা। তা না হলে জুলাই গণঅভ্যুত্থানের মত আরেকটি অভ্যুত্থান এ সরকার দেখতে পাবে।

মোঃ রোকতা হাসান বলেন, জুলাই ছাত্র-জনতার উপহার। একটা স্বৈরাচার সরকারকে পতন করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু এই সরকার ছাত্র-জনতার স্বপ্নকে নিয়ে আজকে হোলি খেলছে। কিন্তু এ সরকারের মনে রাখা উচিত এর পরিণাম কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।

 

রুবেল আহমদ বলেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। তিনি দেশী ও বিদেশী ষড়যন্ত্রের শিকার। এই হত্যার বিচার না হলে বাংলাদেশ শিগগিরই অস্তিত্বের সংকটে পড়তে পারে।

 

মো: হাসনাত। আল হাবিব বলেন, যদি বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবের না করে এবং আধি হত্যার বিচার না করে তাহলে তাদের অবস্থা হবে বিগত সরকারের মত। বিগত স্বৈরাচার সরকার পার্শ্ববর্তী দেশে পালাতে সক্ষম হয়েছে কিন্তু বর্তমান সরকার সেই সুযোগটি ও পাবে না।

 

মোঃ হারুন অর রশিদ বলেন, জুলাই সনদে স্পষ্ট তো বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গুম অধ্যাদেশের কথা বলা আছে। কিন্তু এ সরকার এমন গুরুত্বপূর্ণ দুটি অধ্যাদেশকে বাতিল করেন। যাহা স্পষ্টত জাতির সাথে গাদ্দারী ছাড়া কিছুই নয়।

 

মোঃ ওসমান গনি বলেন আমরা বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানান বিক্ষোভ সমাবেশ করেছি। এবং বিগত স্বৈরাচার সরকারকে হটাতে বাধ্য করেছি। তাই আমরা বিএনপি সরকারকে হুশিয়ার করে বলতেছি, আমরা অতীত ভুলে যাইনি আপনারা অতীতকে ভুলে যাবেন না। আপনারা জানেন আমরা স্বৈরাচার দমনে এই রাজপথে ছিলাম । যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরাচারী হন তবে আমরা আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাতে বাধ্য করব।

 

নাদিয়া ফাতেমা বলেন, বাংলাদেশে নারীদের উপর নানান যে নির্যাতন-নিপীড়ন চলছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান। এ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা দেখতে পেলাম অনেক নারী শিশু ধর্ষণের শিকার হয় যাহা খুবই উদ্বেগ জনক। আমরা এ সরকারকে বলবো জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটা সুষ্ঠু স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন যাতে এই ধরনের নারী শিশু নির্যাতন বন্ধ হয়।

 

সমাপনী বক্তব্যে মোঃ মাহবুব আলী খানসুর বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের গণরায়কে সম্মান জানাতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ৭০ শতাংশ মানুষের সমর্থন একটি শক্তিশালী বার্তা, যা উপেক্ষা করার সুযোগ নেই। তিনি আরও বলেন, আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।



ফেসবুকে আমরা