November 9, 2026, 3:52 pm
শিরোনাম:
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরা সীমান্তে অভিযানে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ সাজেকে সড়ক অবরোধে স্থবির পর্যটন, কর্মহীন দীঘিনালার হাজারো শ্রমিক ও ব্যবসায়ী দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ১ আলোয় আলোয় সেজে উঠুক চারপাশ: আজ শুভ দীপাবলি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

প্রতিবন্ধকতা জয় করে ৬ বছরে পা রাখল অদম্য আনাস ইকবাল আসির, জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া কামনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:

 

​পৃথিবীতে কোনো কোনো শিশুর জন্ম হয় কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। জীবনের শুরু থেকেই যে অদম্য লড়াকু, তার নাম আনাস ইকবাল আসির। আজ ২৬ জুন, আসিরের ষষ্ঠ জন্মদিন। নাটোর ইসলামী হাসপাতালে করোনাকালীন সেই ভয়াবহ সময়ে যখন চিকিৎসা সেবার সংকট ছিল চরমে, ঠিক তখনই আসিরের জন্ম। পরিবারের প্রতিটি সদস্য যখন নানাবিধ অসুস্থতায় আক্রান্ত, তখন আসিরের আগমন ছিল পরিবারের জন্য এক নতুন আসাধারণ আশার আলো।

​জন্ম থেকেই আনাস ইকবাল আসির মেরুদণ্ডে টিউমার ও ডান পায়ের জটিলতা নিয়ে পৃথিবীতে আসে। আসিরের বাবা মো. মাসুদ রানা একজন কর্মঠ বয়লার পরিচালক এবং মা গৃহিনী। সন্তানের চিকিৎসার জন্য তারা দ্বারে দ্বারে ঘুরেছেন, ছুটেছেন ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে। টানা ১৪ মাস প্রতি সপ্তাহে দুবার করে হাসপাতালে গিয়েও সিট না পাওয়ার আক্ষেপ ছিল তাদের নিত্যসঙ্গী। তৎকালীন সময়ে প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের ভিড়ে সাধারণের জন্য সিট পাওয়া যখন অসম্ভব প্রায়, তখন আসিরের বাবা হাল ছাড়েননি।

​আসিরের বাবার অদম্য লড়াইয়ের এক পর্যায়ে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুসের শরণাপন্ন হন তিনি। গুরুদাসপুর পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রহিম মোল্লার সহযোগিতায় এমপির সুপারিশ নিয়ে আসিরের চিকিৎসার পথ সুগম হয়। নিউরোসায়েন্স হাসপাতালে সফল অপারেশনের পর এখন আসির আগের চেয়ে অনেকটা সুস্থ। যদিও এখনো তার শরীরের নিচের অংশে অনুভূতি পুরোপুরি ফিরে আসেনি, তবুও সে হার মানেনি।

​বর্তমানে আসির সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ায় অবস্থিত রফিক রাজু ক্যাডেট স্কুল-এর প্লে-গ্রুপের একজন মেধাবী ও মনোযোগী ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতা তার চলার পথে বাধা হয়ে দাঁড়ালেও, তার মানসিক প্রখরতা এবং শেখার আগ্রহ সবাইকে মুগ্ধ করে।
​পারিবারিক বন্ধন আর ভালোবাসার টানে আজ আসিরের জন্মদিনে সবাই একাত্ম। আসিরের বড় বোন সাদিয়া পারভিন মুক্তা পড়াশোনার জন্য নানাবাড়ি নাটোরের হয়বতপুরে অবস্থান করছে। সেখান থেকেই সে নিয়মিত ভাইয়ের খোঁজখবর নিচ্ছে এবং তার সুস্থতার জন্য দোয়া করছে। অন্যদিকে, আসিরের বড় ভাই পড়াশোনার জন্য পাবনা পলিটেকনিকে অবস্থান করলেও ভাইয়ের জন্মদিনে তার মন পড়ে আছে আসিরের কাছেই। বিশেষ করে আসিরের নানী ও মাতৃকুল সবসময়ই তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখরব রাখেন, যা এই কঠিন সময়ে পরিবারটিকে সাহস যোগায়।

​মানবিক লড়াইয়ের নেপথ্যে মাসুদ রানা: আসিরের বাবা মো. মাসুদ রানা শুধু একজন বয়লার পরিচালকই নন, তিনি একাধারে একজন মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সংগঠক। বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইলেকট্রিশিয়ানস কল্যাণ ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এবং দৈনিক মাতৃ জগত-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি নিজের প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক মুক্তি সমাচার’ ও ‘ডিএমএস টিভি’-র প্রকাশক। এছাড়া মানবিক সংগঠন ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

​মাসুদ রানা নিজে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েও থেমে থাকেননি। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং মুমূর্ষু রোগীদের জন্য রক্ত জোগাড়ে তিনি গড়ে তুলেছেন একাধিক হোয়াটসঅ্যাপ ও অনলাইন গ্রুপ, যার মধ্যে ‘ডিএমএস জব নিউজ’ অন্যতম। এত ব্যস্ততা ও প্রতিকূলতার মধ্যেও কেন তিনি মানুষের জন্য কাজ করেন—এমন প্রশ্নের জবাবে মাসুদ রানা বিনয়ের সাথে বলেন, “জীবন একটাই। ভালো সময় আসবে তারপর কাজ করব, এমন প্রতীক্ষায় বসে না থেকে আমি আমার অবস্থান থেকেই সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ যখন বিপদে পড়ে তখন তারা কতটা অসহায় থাকে, তা আমি হাড়েমজ্জায় উপলব্ধি করেছি।

সেই দুর্বল মানুষগুলোর পাশে সান্ত্বনা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারলে তারা শক্তি পায়, এটাই আমার বড় পাওয়া।” আসিরের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ কামনা করেছেন তার পরিবার।



ফেসবুকে আমরা