November 10, 2026, 1:12 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক

Reporter Name

জামাল উদ্দীন ,

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ৩ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রী মো. আয়াস (২১) ও আব্দুর রহমান (২১)-কে আটক করা হয়। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৯ এর বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াস স্বীকার করে, তার পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে এবং এ কাজে তাকে সহযোগিতা করছিল আব্দুর রহমান। পরে বিশেষ পদ্ধতিতে তার পায়ুপথ দিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা