November 10, 2026, 12:06 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পার্বত্য অঞ্চলে পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে বান্দরবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ ওমর ফারুক বান্দরবান সদর উপজেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর বাস্তবায়নে ও ইকিউএম এস কনসাল্টিং লিমিটেড (EQMS) এর আয়োজনে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীল জীবিকায়ন উন্নয়ন ও জলাধার (ওয়াটারশেড) ব্যবস্থাপনা ভিত্তিক প্রকল্প (CRLIWM-CHT) পরিবেশগত প্রভাব নিরূপণের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে বান্দরবান বালাঘাটা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান এলজিইডির সুপারভিশন ইঞ্জিনিয়ার রাফায়েল ত্রিপুরা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান,বপ্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইকিউএমএস কনসাল্টিং লিমিটেডের সোশ্যাল সেফগার্ড এক্সপার্ট মেহেদি হাসান এবং এনভায়রনমেন্টাল এক্সপার্ট শেখ আবিদ মো:সাদ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তারা প্রকল্প বাস্তবায়নকালে সম্ভাব্য সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

প্রকল্পের কর্মকর্তারা প্রেজেন্টেশনের মাধ্যমে জানান, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলাধার ব্যবস্থাপনা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য হলো পাহাড়ি অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং স্থানীয় জনগণের টেকসই জীবিকা নিশ্চিত করা।

প্রকল্পের আওতায় কমিউনিটি অবকাঠামো উন্নয়ন, ওয়াটারশেড ব্যবস্থাপনা, কৃষি ও বাজার সংযোগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রায় ১৪০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন, কাঁচা ও এইচবিবি সড়ককে বিটুমিনাস সড়কে উন্নীতকরণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
এছাড়াও, প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণের জন্য পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনসম্পৃক্ততা নিশ্চিত করতে জনমত যাচাই সভাসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় প্রেজেন্টেশনে আরো জানানো হয়,
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাও গঠন করা হয়েছে, যার মাধ্যমে স্থানীয় জনগণ সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জীবিকা উন্নয়ন, বাজার ও সেবায় প্রবেশ সহজ হবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পাবে।



ফেসবুকে আমরা