September 18, 2026, 12:57 pm
শিরোনাম:
শীলমান্দীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পলাতক হালিম আটক কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২ আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের আলোচিত ‘মক্ষীরানি’ তামান্নার ফাঁদে সর্বস্বান্ত যুবসমাজ: পরকীয়া ও প্রতারণার এক লোমহর্ষক ইতিহাস সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। লালমনিরহাট সীমান্তে ১৫-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দর্শনা কাজী ফার্মসের ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে উধাও ট্রাক চালক, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তথ্য যাচাইয়ের আহ্বান সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ, মানুষের সিদ্ধান্তকে সম্মান করার প্রত্যয়
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পানছড়িতে উৎসবমুখর পরিবেশে ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার ৩৮টি দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় পানছড়ি উপজেলা মাঠে একতা এন্টারপ্রাইজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. দিদারুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও টুর্নামেন্টের প্রধান আয়োজক জুলফিকার আলী এবং পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লোগাং শান্তিনগর একাদশ ও উল্টাছড়ি পাইয়ং কার্বারী পাড়া একাদশ। ম্যাচটি উপভোগ করতে পানছড়ি উপজেলা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটি জানায়, এবারের ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৩৮টি দল অংশগ্রহণ করছে। ধারাবাহিকভাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সমাজমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা