November 6, 2026, 7:30 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে ২টি অবৈধ চরপাটা জাল জব্দ ও বিনষ্ট !

Reporter Name

বি. সরকার। নিজস্ব প্রতিবেদক:

 

 

খুলনার পাইকগাছায় ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ এবং মৎস্য সম্পদ রক্ষা ও বাস্তবায়নে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে নদী থেকে ২টি অবৈধ চরপাটা জাল জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

পাইকগাছা নৌপুলিশের সহায়তায় উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকা সংলগ্ন কড়ুলিয়া, মিনহাজ নদীতে দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের একটি চৌকস সঙ্গীও ফোর্স।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার শিবসা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছের পোনা ও মৎস্য সম্পদ ধ্বংসকারী ২টি অবৈধ চরঘেরা বা চরপাটা জাল পাতা অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, “দেশীয় মৎস্য সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত থাকবে। আইন অমান্য করে যারা নদীতে মৎস্য নিধনযজ্ঞ চালাবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”



ফেসবুকে আমরা