November 9, 2026, 4:05 pm
শিরোনাম:
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরা সীমান্তে অভিযানে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ সাজেকে সড়ক অবরোধে স্থবির পর্যটন, কর্মহীন দীঘিনালার হাজারো শ্রমিক ও ব্যবসায়ী দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ১ আলোয় আলোয় সেজে উঠুক চারপাশ: আজ শুভ দীপাবলি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ বিতরণ

Reporter Name

বি.সরকার, নিজস্ব প্রতিবেদক:

 

 

পাইকগাছায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান (উফশী) এর বীজ ও রাসায়নিক সার, বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, জৈব সার (গোবর) ও অন্যান্য উপকরণ, সব্জির বীজ সহ রাসায়নিক সার, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫’শ কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের আওতায় বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

জানাগেছে, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন ও প্রনোদণা কর্মসূচি বাস্তবায়নে বিনামূল্যে এসব উপকরণ বিতরন করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা। এছাড়াও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপকার ভোগী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৫ শত জন নির্বাচিত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন জানান, প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি উন্নত মানের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ৭ হাজার ৭ শত নারকেল চারা ৬৫% কৃষক, ৩৫% প্রতিষ্ঠান কে ৫টি করে বৃক্ষ, চারা প্রতি ১টি লাঠি এবং ৩০ কেজি করে জৈব সার (গোবর) দেয়া হয়েছে।



ফেসবুকে আমরা