September 18, 2026, 10:29 pm
শিরোনাম:
নকশা ও বিল অনুমোদন নিয়ে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ,তথ্য-প্রমাণ যাচাই ও নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক,কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত   নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ  নওগাঁয় গরু চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার দুবাইয়ের শ্রমিকদের আবাসনে প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ৩.৭ বর্গমিটার ঘুমানোর জায়গা থাকতে হবে।  ভক্তি ও মেধার অপূর্ব মেলবন্ধন: স্বামীবাগ আশ্রমে ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট–২০২৬’-এর জেলা পর্যায় শুরু ঝিনাইদহে গাঁজাসহ গ্রেপ্তার ৫: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝিনাইদহে ফারিয়া একাদশ ও শাহিন ঢালী স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি ছাত্রদল নেতা শাহরিয়ার রাসেল
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নাফ নদীতে চিরুনি অভিযান,২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। আটকরা হলেন টেকনাফের উত্তর চৌধুরীপাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে ইয়াবার একটি চালান প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির একটি আভিযানিক দল চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে কয়েকটি মাছ ধরার নৌকা তীরে ফেরার সময় সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে একটি হস্তচালিত কাঠের নৌকায় থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত নিরীক্ষণের মাধ্যমে তাদের ইয়াবার চালান গ্রহণের বিষয়ে তথ্য পাওয়া যায়।

এরপর আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পার্শ্ববর্তী কেওড়া বাগানে প্রায় চার ঘণ্টা চিরুনি অভিযান চালায় বিজিবি। একপর্যায়ে কেওড়া বাগানের কাদামাটির প্রায় আড়াই ফুট গভীরে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। মাদক পাচারকারীরা জেলের ছদ্মবেশ ধারণ কিংবা মাদক লুকানোর অভিনব কৌশল নিলেও গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা ও সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে।

আটক দুই ব্যক্তি ও জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



ফেসবুকে আমরা