November 11, 2026, 5:45 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার নায়েবে আমীর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

​দলীয় সূত্রে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেননি। তবে পরাজয়ের পরও তিনি এলাকায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​এদিকে জামায়াত নেতা অধ্যাপক ইউনুস আলীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডক্টর মীর নূরুল ইসলাম।

​এক বিবৃতিতে জেলা আমীর বলেন, “অধ্যাপক ইউনুস আলী নাটোর অঞ্চলের একজন সুপরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি হঠাৎ অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।”

​তিনি নাটোর জেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের নাগরিক, শুভাকাঙ্ক্ষী ও দ্বীনি ভাইদের অধ্যাপক ইউনুস আলীর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করার বিনীত অনুরোধ জানিয়েছেন।

​জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁর এই একনিষ্ঠ বান্দাকে দ্রুত শেফা দান করেন এবং আবারও সুস্থ শরীরে সাধারণ মানুষের মাঝে ফিরে আসার তাওফিক দান করেন। আমিন।



ফেসবুকে আমরা