September 20, 2026, 4:42 pm
শিরোনাম:
আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ জমিজমা বিরোধ নিয়ে পরিকল্পিত হামলায় কামাল মাস্টার আহত। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে লেদা ক্যাম্পে যুব সংলাপ কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্য নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা* নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নরসিংদীতে জন্মাষ্টমী মহোৎসব বর্জনের অভিযোগ,পূজা উদযাপন পরিষদের সভাপতির বিরুদ্ধে একক স্বেচ্ছাচারিতার অভিযোগ

Reporter Name

নরসিংদী প্রতিনিধি:

 

নরসিংদীতে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব বর্জনের অভিযোগ উঠেছে। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাসের একক স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নরসিংদীর হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানা গেছে।

দাওয়াতপত্র সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উল্লেখ করা হয় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়াকে। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুকের। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাসের।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, দাওয়াতপত্রে সভাপতি, শুভেচ্ছান্তে এবং আয়োজক হিসেবে কার্যত মাখন দাসের নামই প্রাধান্য পেয়েছে। এতে জেলার বিভিন্ন সনাতনী সংগঠন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথাযথ সম্মানজনকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেন তারা।

হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নেতার দাবি, মাখন দাসের একক সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতার কারণে তার মনগড়া পদ্ধতিতে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের ভাষ্য, বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দকে দাওয়াতের নামে অসম্মান করা হয়েছে। এ কারণে নরসিংদীর হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান বর্জন করেছেন।

তারা আরও অভিযোগ করেন, দাওয়াতপত্রে নরসিংদীর বিভিন্ন সনাতনী সংগঠনের কথা উল্লেখ থাকলেও বাস্তবে কোনো সংগঠনকেই যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকেও অনেককে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি তাদের। এর ফলে সংশ্লিষ্টদের সকলে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা।

এদিকে জন্মাষ্টমীর র‍্যালির সময় নিয়েও অভিযোগ করেছেন নরসিংদীর ধর্মপ্রাণ মুসলমানরা । তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের সময়কে সম্মান জানিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান ও র‍্যালি বিকেল ৩টার দিকে আয়োজন করা হলেও নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ পরিকল্পিতভাবে নামাজের সময় শহরে র‍্যালি বের করেছে। এতে মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও তারা অভিযোগ করেন।



ফেসবুকে আমরা