September 19, 2026, 7:30 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে স্থান হবে না মাদক ব্যবসায়ী সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান হবে না সাংসদ জাহাঙ্গীর আলম,আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ ক্যাম্প ও অভিযোগ বক্স স্থাপনের ঘোষণা, সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে উদ্যোগ

Reporter Name

মোঃ রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি।

 

খুলনা-নড়াইল জেলার সীমান্তবর্তী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে আলোচিত গাজীরহাট বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ( ২আগষ্ট) বিকেলে গাজীরহাট বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ আল-মামুন শিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল৯৩-১ আসনের সংসদ সদস্য জনাব জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম, নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) রবিন হালদার, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “গাজীরহাট বাজারে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে না। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে বাজারে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।” তিনি আরও জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তথ্য সংগ্রহের জন্য বাজারে একটি অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সীমান্তবর্তী গাজীরহাট ও হামিদপুর ইউনিয়নের যুবসমাজের মধ্যে সম্প্রীতি বাড়াতে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীরহাট বাজারে দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বাজারে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণাকে স্বাগত জানান। তাঁদের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গাজীরহাট এলাকায় দীর্ঘদিনের মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও স্বাভাবিক হবে।

 



ফেসবুকে আমরা