মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় ঝড়ে নারিকেল গাছ ভেঙে পড়ায় আহত হয় দুই শিশু। নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় ২৯/০৪/২০২৬ ইং রোজ(বুধবার) সকাল১০টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়।
বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা একটি পুরোনো ঝুঁকিপূর্ণ নারিকেল গাছ উপড়ে সরাসরি শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলের টিনের তৈরী একটি শ্রেণিকক্ষের ওপর পড়ে, এতে তাৎক্ষণিক দুই শিক্ষার্থী আহত হন।। স্কুলে প্রথম সামরিক পরীক্ষা চলছিল।
আহত শিক্ষার্থীরা দুই জনেই তৃতীয় শ্রেণীর ছাত্র
১। সিয়াম শেখ (১১) ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে
২। শেখ মাজেদুল হক (৯) রামনগর গ্রামের শেখ জহিরুল হকের ছেলে
র্ঘটনার পর মুহুর্তের প্রধান শিক্ষক মুরাদ আলী শিকদার সেখানেও উপস্থিত হন এবং দ্রত তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একজন সামান্য আহত ও অন্যজন সিয়াম শেখের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সহকারী শিক্ষক সুজাত ও স্থানীয় আল ইমরান শেখ এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীতে যানা যায় বর্তমানে সিয়াম শেখ সম্পূর্ণ আশংকামুক্ত, এবং চিকিৎধীন আছে। প্রধান শিক্ষক সিয়ামের সম্পূর্ণ চিকিৎসা খরচ নিজে বহন করছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসার সব ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করবে।
এছাড়া মাননীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু আহতদের চিকিৎসার ব্যাপারে খোজখবর নিয়েছেন।