November 11, 2026, 6:01 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে পার্টনার প্রকল্পের আওতায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের কালিয়ায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০ থেকে দুপুর কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ৯৩-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি কৃষি। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে হবে। কৃষিকে লাভজনক করতে নতুন প্রজন্মকে কৃষিখাতে যুক্ত করতে হবে। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই লক্ষ্য নিয়েই কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার শ্রাবনী বিশ্বাস, মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প,খুলনা অঞ্চল মো:মোসাদ্দেক হেসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শিহাব উদ্দিন, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের কৃষক-কৃষাণীরা অংশ নেন।

এসময় কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং সফল উদ্যোগ তুলে ধরা হয়।

 



ফেসবুকে আমরা