মোঃরাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলা ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে কলাবাড়িয়া ইউনিয়নের সকল সরকারি প্রাইমারি স্কুলের ট্যালেন্ট ফুল ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলাবাড়িয়া পশ্চিমপাড় সরকারি প্রাইমারি স্কুলের হল রুমে ০৯/০৯/২০২৬(বুধবার) সকাল ১১ টায়,
পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য সভাপতিত্ব অনুমতি প্রদান করেন মাস্টার মুস্তাফিজুর রহমান কে। অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন কলাবাড়ীয়া পশ্চিমপার সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃমাহমুদুল হক এ সময় উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন (ছানা) কলাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃরাসেল শেখ (আখের) নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহবাহক শেখ সাদিক কলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নওশের বিশ্বাস কলাবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ফিরোজ মোল্লা, উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন সকল সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ৪ নং ওয়ার্ড মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তি গন,
অনুষ্ঠানের আয়োজক ডোনার ছিলেন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের নব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক ছাত্রনেতা শেখ সাদী ২০২৪ সালে থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও কলাবাড়িয়া শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার মান উন্নয়ন এবং কলাবাড়িয়া বিভিন্ন গ্যাঞ্জাম নিরসনে অগ্রণী ভূমিকা দেখতে পাই। এলাকায় মাদকের ও উপদ্রব্য বেড়েই চলেছে এ বিষয় ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ সাদী বলেন আপনাদের সবাই সহযোগিতা করলে আমরা মাদককে নিষ্ক্রিয় করতে পারব। আপনারা সকলে সহযোগিতা করলে মাদককে প্রতিহত করা সম্ভব আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন প্রশাসনকে সহযোগিতা করুন তাহলেই সম্ভব হবে আপনাদের ছেলেমেয়েদের সঠিকভাবে পরিচর্যা করেন তাদেরকে ভালোবাসুন সন্ধ্যার সাথে সাথে পড়ার টেবিলে বসান তাহলেই এক একটা ছেলে মেয়ে এক একটা রত্ন হয়ে উঠবে ইনশাআল্লাহ এরকম অনুষ্ঠান যেন প্রতিটা ছেলে মেয়ে এরকম পুরস্কার প্রতিবছর উপভোগ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি,
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেশ তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও কলাবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ স্থানীয় মেম্বার সম্মানিত দাওয়াতি অতিথিরা শিক্ষার্থীরা উপহার পেয়ে আনন্দের সাথে তাদের মনের আবেগে বলেন আপনারা আমাদের যে পুরস্কার দিয়েছেন আমরা অনেক আনন্দিত এবং আপনারা আমাদের এরকম সহযোগিতা করলে আমরা আরো অনেক উপরে উঠতে পারবো সমাজব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার,উন্নতি হবে ।