মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানায় পুলিশের বিশেষ অভিযানে এক বছরে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার করেন ২২/৫/২৬ শুক্রবার রাতে। শুক্রবার গভীর রাতে এসআই এফএম তারেকের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম, নুর ইসলাম ও জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৬৩/১৮ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি দীপা শেখ (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার চরকেকানিয়া গ্রামের আনসার কাজীর মেয়ে এবং লিটু শেখের স্ত্রী। এছাড়াও তার বিরুদ্ধে জিআর-৩৭৫/১৮ মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াগাতী থানায় হাজির করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি।