September 19, 2026, 5:55 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশের পরে সাংবাদিক সুমনকে হত্যার হুমকি

Reporter Name

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে এসে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন কৃষক দলের এক নেতা।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের বকের মোড়ের চেয়ারম্যান মার্কেটে এ হুমকি দেয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে।

ভূক্তভোগী সাংবাদিক দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ইউসুফ আলী সুমন অভিযোগ করেন যে, গতবছর ২৯ নভেম্বর বিভিন্ন অনলাইনে এবং পরদিন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে “মহাদেবপুরে মাদ্রাসার সভাপতির স্ত্রীকে নিয়োগ দানের পাঁয়তারা” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

সংবাদে উল্লেখ করা হয় যে, আট লাখ টাকার অবৈধ লেনদেনের মাধ্যমে উপজেলার উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসার সভাপতি শহীদুল ইসলাম পলাশের স্ত্রী স্বপ্না খানমকে ওই মাদ্রাসার আয়া পদে নিয়োগ দানের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাঁকি। ৩০ নভেম্বর মাদ্রাসায় নিয়োগ বোর্ড বসলে নিউজের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের দাবির মুখে কর্তৃপক্ষ ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন।

কিন্তু ইউনিয়ন কৃষক দলের কয়েকজন নেতাকর্মী এসময় নিয়োগ দানের দাবিতে মব সৃষ্টি করে মাদ্রাসায় হামলা চালায়। এখবরও বিভিন্ন মাধ্যমে প্রচার হয়। সম্প্রতি ওই পদে অন্য একজনকে নিয়োগ দেয়া হলে কৃষক দলের ওই নেতাকর্মীরা দারুন ক্ষুব্ধ হন।

এরই জের ধরে উত্তরগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মাওলা বিষু শনিবার দুপুরে মহাদেবপুর বকের মোড়ে চেয়ারম্যান মার্কেটে অবস্থিত মহাদেবপুর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এসে সাংবাদিক ইউসুফ আলী সুমনকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং তাকে প্রকাশ্যে মেরে ফেলার ও চিবিয়ে খেয়ে ফেলার হুমকি দিতে থাকে।

সুমন এর প্রতিবাদ করলে বিষু ক্ষোভ প্রকাশ করে যে, নিয়োগটা না হওয়ায় তারা আট লাখ টাকা নিতে পারেনি। এর চরম প্রতিশোধ নেয়া হবে। একপর্যায়ে সেখানে স্থানীয়রা এগিয়ে এলে বিষু আবারো হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সাংবাদিকেরা সাথে সাথেই স্বশরীরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুককে বিষয়টি অবহিত করেন। তিনি এর বিহীত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। উপজেলা কৃষক দলের নেতারাও মোবাইলফোনে যোগাযোগ করে এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান।

জানতে চাইলে অভিযুক্ত উত্তরগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মাওলা বিষু মোবাইলফোনে দাবি করে যে, সে কোন হুমকি দেয়নি।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
ফোন নাম্বার ০১৭২৬-৩৭৬২৮২#



ফেসবুকে আমরা