September 19, 2026, 5:56 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর মহাদেবপুরে মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু: ক্লিনিকে সিলগালা 

Reporter Name

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর মহাদেবপুরে মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় অবশেষে টনক নড়েছে নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগের।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সিভিল সার্জন অফিস এর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম উপজেলা শহরের মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নানা অনিয়ম হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার ওই ক্লিনিকে নাছিমা নামের এক নারী ভুল চিকিৎসার শিকার হয়ে মারা যান। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক মালিক পক্ষ তড়িঘড়ি করে মাত্র ৩০ হাজার টাকায় ভুক্তভোগী পরিবারের সাথে সমঝোতা করে ঘটনাটি রফাদফা করার চেষ্টা চালায়।

তবে বিষয়টি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম মদিনা ক্লিনিকে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ওয়ান-স্টপ সার্ভিস, ওটি (অপারেশন থিয়েটার) এবং ডায়াগনস্টিক ল্যাবে চরম অব্যবস্থাপনা ও লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্রের গুরুতর অনিয়ম দেখতে পান।

অভিযান শেষে সিভিল সার্জন সাংবাদিকদের জানান, “ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং ক্লিনিক পরিচালনায় নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।

জেলার সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”এদিকে ক্লিনিক সিলগালার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা চিকিৎসায় অবহেলা ও রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা মদিনা ক্লিনিকের মালিক ও জড়িত চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা