November 6, 2026, 3:16 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁয় বিজিবির কঠোর অভিযান: সীমান্ত পেরিয়ে আসা ৭৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

১৩ জুলাই, ২০২৬ নওগাঁর পত্নীতলা সীমান্তে মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) গভীর রাতে পরিচালিত এই অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা না গেলেও উদ্ধার করা হয়েছে ৭৫ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত সীমান্ত সুরক্ষায় টহল দিচ্ছিল। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে বিজিবির দলটির কাছে গোপন সংবাদ আসে যে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের একটি চালান পাচার হচ্ছে।

সংবাদ পাওয়ার সাথে সাথে বিজিবির বিশেষ দলটি সীমান্ত পিলার ২৫৬/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠ এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এই নেশাজাতীয় মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্যসহ যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে তা ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আন্তঃসীমান্তীয় যেকোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনে বিজিবি বদ্ধপরিকর।

আমাদের এই বিশেষ অভিযান এবং নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের বিরুদ্ধে ১৪ বিজিবির এমন সফল অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং মাদক ব্যবসায়ীদের মাঝে ভয়ের সৃষ্টি করেছে।



ফেসবুকে আমরা