November 6, 2026, 9:37 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁয় গ্রাহকের ১৮০ কোটি টাকা আত্মসাৎ: সমবায় সমিতির পরিচালক কারাগারে

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

১২ জুলাই, ২০২৬ নওগাঁয় গ্রাহকদের প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সময় ধরে আমানত ও লভ্যাংশ না পেয়ে গতকাল শনিবার সকালে ভুক্তভোগী গ্রাহকরা প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নওগাঁ শহরের খলিশাকুড়ি এলাকায় অবস্থিত সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আমানত হিসেবে সংগ্রহ করে আসছিল। তবে গত কয়েক মাস ধরে গ্রাহকদের লভ্যাংশ প্রদান বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। একপর্যায়ে মূল টাকা ফেরত দিতেও গড়িমসি শুরু করলে গ্রাহকদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

আমানতের টাকা ফেরত পাওয়ার আশায় শনিবার সকালে শত শত গ্রাহক সমিতির কার্যালয়ে ভিড় করেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় তারা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমিতির নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে এবং আজ রবিবার তাকে কারাগারে পাঠানোর হয়।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, কষ্টার্জিত টাকা জমিয়ে তারা এই বিপদে পড়েছেন। অনেকে পেনশনের টাকা, আবার অনেকে ধারদেনা করে এখানে বিনিয়োগ করেছিলেন। তারা এখন পাওনা টাকা উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টির গভীর তদন্ত চলছে। আত্মসাতের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা