November 11, 2026, 7:24 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২

Reporter Name

 

মোঃ সাইদুর রহমান (রুবেল মোল্লা) : ঢাকা জেলা প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে বুলডোজার চালক ও সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, সড়ক ও জনপদ বিভাগের বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। ঘণ্টা খানেক অভিযান করে কিছু দোকান উচ্ছেদ করার এক পর্যায়ে হকাররা হামলা করে চালক ও সহকারীকে আহত করে। বর্তমানে অভিযান বন্ধ রয়েছে। এ জায়গায় আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।

এদিকে হকাররা অভিযোগ করে বলেন, আমাদের কোনো নোটিশ না দিয়ে আজকে হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, সড়ক বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সময়ে সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি। অন্তত বছরে একবার হলেও এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। সরকারি সড়কের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট সৃষ্টি হয়, পথচারীদের চলাচল বিঘ্নিত হয় এবং জনভোগান্তি বাড়ে। এসব বিবেচনায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। স্থানীয় সংসদ সদস্যও বলেছেন, যাতে ওই এলাকায় যানবাহন দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষ শৃঙ্খলাভাবে ফুটপাত ব্যবহার করতে পারেন, সে জন্য অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আজ সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন দোকানদার আমাদের কর্মীদের ওপর হামলা চালান। তাদের আচরণ অনেকটা মবের মতো ছিল। এতে আমাদের কাজ বাধাগ্রস্ত হয় এবং এক্সকাভেটরের চালক গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হামলার পেছনে কোনো ব্যক্তির নির্দেশনা ছিল কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আমি এখানে নতুন হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিনি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ধামরাইয়ের ধুলিভিটা এলাকায় শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘণ্টা অভিযান পরিচালিত হয়। এ সময় হঠাৎ কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে খননযন্ত্রের চালককে ইট-পাটকেলের আঘাতে আহত করেন।

তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং কারও ইন্ধন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করা হবে।



ফেসবুকে আমরা