November 10, 2026, 12:57 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দুর্গম পাহাড়ে বাঁশের তৈরি অ্যাম্বুলেন্স শেষ ভরসা

Reporter Name

 

রুপম চাকমা বাঘাইছড়ি

 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল দুর্গম গঙ্গারাম তলছড়া, দৌজরী, শামুকছড়ি, দুলুছড়ি পাহাড়ি অঞ্চলে যেখানে আধুনিক চিকিৎসা সেবা এখনো স্বপ্নের মতো, সেখানে অসুস্থ মানুষদের জন্য বাঁশের তৈরি অস্থায়ী অ্যাম্বুলেন্সই হয়ে উঠেছে জীবনের শেষ ভরসা। পাকা রাস্তা নেই, নেই মোটরচালিত যানবাহনের সুবিধা—এই বাস্তবতায় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে তৈরি করেছেন এই বিকল্প ব্যবস্থা।

 

পাহাড়ি আঁকাবাঁকা সরু পথে গাড়ি চলাচল প্রায় অসম্ভব। ফলে হঠাৎ অসুস্থতা, প্রসবকালীন জটিলতা কিংবা দুর্ঘটনার শিকার হলে রোগীকে হাসপাতালে নেওয়া এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

 

এমন পরিস্থিতিতে হঠাৎ করে অসুষ্ট হয়ে পরলে গ্রামবাসী মিলে বাঁশ, দড়ি এবং কাপড় দিয়ে তৈরি করেন এক ধরনের স্ট্রেচার, যা দেখতে অনেকটা অ্যাম্বুলেন্সের বিকল্প রূপ।

 

এই বাঁশের অ্যাম্বুলেন্স কাঁধে তুলে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেন স্থানীয় যুবকরা। কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো পুরো দিন লেগে যায় নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে। তবুও এটিই তাদের একমাত্র উপায়।

 

স্থানীয়দ ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিচয় চাকমার মতে, বহুবার এই উদ্যোগের কারণে জীবন বাঁচানো সম্ভব হয়েছে। পরিচয় চাকমা মনে করেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পাহাড়ি সড়ক নির্মাণ এবং জরুরি স্বাস্থ্যসেবার প্রসার এখন সময়ের দাবি।

 

সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা বলছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয়দের সংগ্রামী মানসিকতার প্রমাণ হলেও, রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। পাহাড়ি অঞ্চলের মানুষদের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য।

 

দুর্গম পাহাড়ে বাঁশের অ্যাম্বুলেন্স তাই শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং এটি মানবিকতা, সহমর্মিতা এবং বেঁচে থাকার লড়াইয়ের এক জীবন্ত প্রতীক।



ফেসবুকে আমরা