September 19, 2026, 5:50 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দীঘিনালার দুর্গম পাহাড়ের ৪৭ পাহাড়ি-বাঙালিকে ধাত্রী, নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ

Reporter Name

ষ্টসমর বিকাশ চাকমা,দীঘিনালা, খাগড়াছড়ি

 

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ৪৭ জনকে ধাত্রীবিদ্যা, নার্সিং ও কম্পিউটার পরিচালনাসহ তথ্যপ্রযুক্তির মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার বাবুছড়া, বরাদম ও জারুলছড়ি এলাকায় এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধাত্রীবিদ্যা ও নার্সিংয়ের পাশাপাশি কম্পিউটার পরিচালনা, তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন মৌলিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তির সুযোগ তুলনামূলকভাবে সীমিত। ফলে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নিজ নিজ এলাকার মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

 

স্থানীয় বাসিন্দারা দীঘিনালা জোনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা