November 6, 2026, 2:07 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

​দীঘিনালায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী, বিতরণ করলেন ত্রাণ

Reporter Name

​দীঘিনালায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী, বিতরণ করলেন ত্রাণ

​সমর বিকাশ চাকমা, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তিনি খাগড়াছড়ি সদরসহ দীঘিনালা উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।
​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দীঘিনালার কবাখালি ইউনিয়নের হাসিনশনপুর ও তারাবনিয়াসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় যান। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং দুর্ভোগের চিত্র শোনেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। দুর্গতদের সাহস জুগিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন:
সম্প্রতি পাহাড়ি ঢলে বন্যায় এই অঞ্চলের মানুষ অনেক কষ্টের সময় পার করেছেন। আপনারা কখনও নিজেদের একা বা দুর্বল ভাববেন না। বিএনপি সরকার সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে।

​তিনি আরও উল্লেখ করেন যে, বন্যার প্রথম দিন থেকেই জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির নেতা-কর্মীরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

​প্রতিমন্ত্রীর এই সফরকালে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজ উপস্থিত ছিলেন।

​এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা