দীক্ষা
হাফিজুল ইসলাম লস্কর
মিষ্টি কথায় দৃষ্টি কাড়ে
প্রশংসারই ভাঁজে,
রঙিন দুনিয়ায় স্বার্থ ছাড়া
কে বা কাকে খোঁজে।
মনে রেখো জায়া-জননী
সত্য ভীষণ কঠিন,
কূটকৌশলের এই ধরায়
সরলতা মূল্যহীন।
স্বামী ছাড়া অন্য পুরুষ
যেথায় দেখায় প্রীতি,
বুঝে নিও আড়াল আছে
কোনো গোপন নীতি।
শিয়াল যেমন ফাঁদ পাতে
শিকার ধরার আগে,
তেমনি ধূর্ত সুযোগ খোঁজে
মনের গহীন ভাগে।
লক্ষ্য অর্জনের পূর্ব অবধি
সে শান্ত ও সংহত,
হিতাকাঙ্ক্ষীর অভিনয়ে সে
ক্লান্তিহীন অবিরত।
নারী তুমি সজাগ থেকো
নিজেকে দাও দীক্ষা,
ইজ্জত সম্মান আপন হাতে,
কেউ করবে না রক্ষা।
সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।।
মো: মাসুদ রানা সুমন
প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক।।।
মো: আব্দুর রহিম সবুজ
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।।
দৈনিক মুক্তি সমাচার <©=©> ডিএমএস টিভি ।।
ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ।।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।
Website Visit: https//muktisamachar.com
ই-মেইল: dailymuktisamachar@gmail.com
যোগাযোগ: 📞 +৮৮০ ১৮২৮-৭৯২৭৫৫ & 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০