November 6, 2026, 11:56 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

‎দহগ্রামে গ্যাপ প্রটোকল মেনে আধুনিক আমবাগান, নিরাপদ ফল উৎপাদনে নতুন সম্ভাবনা

Reporter Name

আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

 

‎
‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বামনদল গ্রামে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) বা উত্তম কৃষি চর্চার ২৪৬টি প্রটোকল অনুসরণ করে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ও পরিবেশবান্ধব আমবাগান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এই বাগানটি নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনের একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে ইতোমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
‎
‎বাগানটির উদ্যোক্তা স্থানীয় কৃষক রাজন। কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধান ও পরামর্শে তিনি গ্যাপের ২৪৬টি প্রটোকল অনুসরণ করে বাগানটি গড়ে তুলেছেন। বাগানে উন্নতমানের চারা রোপণ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, জৈব সার ও সুষম রাসায়নিক সার ব্যবস্থাপনা, নিরাপদ সেচব্যবস্থা, মালচিং, আগাছা দমন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), ফেরোমন ফাঁদের ব্যবহার, নিয়মিত পরিচর্যা, শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং ফল সংগ্রহ থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ধাপে গ্যাপের নির্দেশনা অনুসরণ করা হয়েছে।
‎
‎বর্তমানে বাগানটি পরিচ্ছন্ন, সুপরিকল্পিত ও দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে উঠেছে। গাছের সুস্থ বৃদ্ধি ও ফলনের সম্ভাবনা দেখে আশাবাদী কৃষক এবং কৃষি বিভাগের কর্মকর্তারা। গ্যাপভিত্তিক ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় রাসায়নিকের ব্যবহার কমে যাওয়ায় উৎপাদিত আম হবে অধিক নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং বাজারে প্রতিযোগিতামূলক।
‎
‎কৃষক রাজন বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতায় গ্যাপের সব নির্দেশনা অনুসরণ করে বাগানটি গড়ে তুলেছি। আশা করছি, ভবিষ্যতে এখান থেকে নিরাপদ ও উন্নতমানের আম উৎপাদন করে ভালো লাভবান হতে পারব।”
‎
‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং রপ্তানিযোগ্য মানের ফল উৎপাদনের লক্ষ্যেই গ্যাপভিত্তিক ফলবাগান সৃজন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দহগ্রামের এই আমবাগান অন্য কৃষকদেরও গ্যাপ প্রযুক্তি অনুসরণে উৎসাহিত করবে এবং এ অঞ্চলে টেকসই ও নিরাপদ ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ফলবাগান কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষি বিভাগের এ সময়োপযোগী উদ্যোগ নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
‎



ফেসবুকে আমরা