November 11, 2026, 6:22 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দহগ্রামে গরীবের ভিজিএফের চাল যুবদলের খেলার মাঠে 

Reporter Name

 

আব্দুস সামাদ

রংপুর বিভাগীয় ​ প্রতিনিধি –

 

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে গরীব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ (VGF) কর্মসূচির চাল যুবদলের খেলার জন্য বিতরণের অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মে) ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় কয়েকটি ভ্যানে করে ৮ থেকে ১০ বস্তা করে চাল যুবদলের খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, সব মিলিয়ে প্রায় ৫০ বস্তা চাল সুকৌশলে আত্মসাৎ করা হয়েছে।

 

​

গত রবিবার দহগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ১,৪০০ জন সুবিধাভোগীকে ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এই চাল বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। ইউপি সচিব ও সদস্যদের যোগসাজশে প্রকৃত গরীবদের বঞ্চিত করে প্রায় ৫০ বস্তা চাল সরিয়ে নেওয়া হয়, যার মধ্যে ৮-১০ বস্তা চাল সরাসরি ভ্যানে করে যুবদলের খেলার জন্য পাঠানো হয়।

​এ সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।

 

​

গত ৫ই আগস্টের পর থেকে ওই ইউনিয়নের আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান পলাতক রয়েছেন। ১ নম্বর প্যানেল চেয়ারম্যানও প্রায়শই অনুপস্থিত থাকেন। এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসার হামিদ সরকারকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেদিন ১৪০০ মানুষকে চাল বিতরণ করা হয়, সেদিন ইউনিয়ন পরিষদ সচিব, প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেউই সেখানে উপস্থিত ছিলেন না। ইউপি সদস্যরা নিজেদের ইচ্ছেমতো এই চাল বিতরণ করেন।

 

এই অনিয়মের কথা মুঠোফোনে অকপটে স্বীকার করেছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মইনুল। তিনি বলেন,আমরা তো দল করি, আমাদের দলের দায়িত্বশীলরা সেখানে ছিলেন। চেয়ারম্যান যেহেতু আওয়ামী লীগ করেন, তিনি পলাতক। আর প্রশাসকও সেদিন আসেননি। যুবদলের নামে সরাসরি চাল দেওয়া হয়নি; তারা আমাদের কাছে ভোটার আইডি কার্ড দিয়েছিল, আমরা বিভিন্ন ওয়ার্ডের তালিকায় তাদের নামগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই তারা চাল পেয়েছে।

 

অভিযুক্ত দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু কে একাধিকবার ফোন দেওয়া হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

 

​দহগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব রবীন্দ্রনাথ বর্মন এই কাজের সাফাই গেয়ে বলেন,যুবদলের লোকজন আইডি কার্ড জমা দিয়েছে, তাই আমরা তাদের চাল দিয়েছি। তারাও তো গরীব-দুঃখী মানুষ।

 

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসক ও পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসার হামিদুল সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন,আমি যেহেতু আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম, তাই ওই ইউনিয়নের সংশ্লিষ্ট প্রশাসককে ফোন দিয়ে বিস্তারিত জেনে আপডেট জানাব। ​তবে পরবর্তীতে তিনি আর ফোন রিসিভ করেননি।

 

​এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন,বিষয়টি আমি ইতিমধ্যেই পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কী বেরিয়ে আসে তার ওপর ভিত্তি করে আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।



ফেসবুকে আমরা