November 10, 2026, 3:06 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলন প্রশাসনের নীরবতায়‘বালু মহোৎসব’

Reporter Name

আব্দুস সামাদ

রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

“জাগো বাহে কোনঠে সবায়, আসুন তিস্তা বাঁচাই” এমন স্লোগান এখন যেন শুধুই কাগজে-কলমে। বাস্তবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলনের মহোৎসব। প্রশাসনের চোখের সামনেই দিনের পর দিন নদী কেটে বালু উত্তোলন করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মহিপুর ব্রিজ এলাকা থেকে শুরু করে তুষভান্ডার বাজার পর্যন্ত অন্তত ১০টি ট্রাক্টর প্রতিদিন তিস্তা নদী থেকে বালু উত্তোলন করছে। একইভাবে কালীগঞ্জ বাজার থেকে ভোটমারী পর্যন্ত পাঁচটি পয়েন্টে প্রতিদিন প্রায় ৩০টি যানবাহনে বালু পরিবহন করা হচ্ছে।

 

অভিযোগ রয়েছে, কাকিনা রুদ্রেশ্বর সিরাজুল মার্কেট পয়েন্ট থেকে প্রতিনিয়ত পাঁচটি গাড়ি বালু বহন করছে। এছাড়া কাকিনা মহিষামুড়ি থেকে আমিনগঞ্জ বাজার পর্যন্ত আরও পাঁচটি গাড়ি নিয়মিত চলাচল করছে। হাজিরহাট বাজার, সোনারদিঘির পাড়, কাশীরাম, মুন্সির বাজার ও তিস্তারপাড় এলাকায় অন্তত ১০টি গাড়ি প্রতিনিয়ত নদী থেকে বালু উত্তোলন করছে। অন্যদিকে চৌধুরীরহাট বাজার সংলগ্ন এলাকা, ভুল্লারহাট সেনা কল্যাণ, পাওয়ার প্লান্ট এলাকা ও ভোটমারীর হাজরানিয়া বাজারের পশ্চিম পাশের তিস্তা নদীর পাড় থেকেও চলছে ব্যাপক বালু কাটা।

 

স্থানীয়দের দাবি, সবচেয়ে বেশি বালু উত্তোলন হচ্ছে কাশীরাম মুন্সির বাজার সংলগ্ন নদীপাড়, কাশীরামে জালাল মাস্টারের বাড়ির সামনের নদী এলাকা, চৌধুরীরহাট বাজার সংলগ্ন তিস্তা নদী এবং ভোটমারী সেনা ক্যাম্প ও পাওয়ার প্লান্ট এলাকার নদী অংশে।

 

এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন বৃদ্ধি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল। তাদের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় একটি প্রভাবশালী চক্র বেপরোয়াভাবে তিস্তা নদী কেটে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।

 

এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন- তিস্তা নদী রক্ষায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান অভিযান কবে শুরু হবে? নাকি তিস্তা নদী ধ্বংসের পরই টনক নড়বে প্রশাসনের?



ফেসবুকে আমরা